এশিয়ায় প্লাস্টিকের বিকল্প কলাপাতা
বাজারে প্লাস্টিকের ব্যাগের বদলে যদি কলাপাতায় মোড়ানো জিনিস পান, কেমন লাগবে? আমাদের গ্রামগঞ্জে কলাপাতার এমন ব্যবহার এখনো দেখা যায়। পলিথিন আর প্লাস্টিকের দাপটে কলাপাতার ব্যবহার এখন বিস্মৃত প্রায়। তবে এশিয়াজুড়ে বিভিন্ন সুপারমার্কেটে প্রাকৃতিক উপাদান কলাপাতার ব্যবহার বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে থাইল্যান্ড ও ভিয়েতনামের সুপারমার্কেটগুলোয় এখন কলাপাতার ব্যবহার ব্যাপকভাবে চোখে পড়ে। প্লাস্টিকের ব্যবহার কমাতেই এমন উদ্যোগ নিয়েছে সেখানকার অভিজাত বিপণিকেন্দ্রগুলো।
পরিবেশবিষয়ক এক গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে প্লাস্টিকজনিত দূষণ। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে প্রতি সপ্তাহে একজন মানুষকে হজম করতে হচ্ছে ৫ গ্রাম পরিমাণ প্লাস্টিক! সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের খাবার ও বিভিন্ন পানীয়তে প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাচ্ছে। গবেষকেরা বলছেন, এটি বৈশ্বিক সমস...
