এ যুগেও পণ্য বিনিময়!
প্রাচীনকালে মানুষ তার প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিজেরাই উৎপাদন ও ভোগ করতেন। ফলে এ সময়ে বাজারজাতকরণ অনুপস্থিত ছিল। পরবর্তীকালে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তারা পরস্পর সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকেন।
এ সময় মানুষ নিজের বা পরিবারের প্রয়োজনীয় পণ্যদ্রব্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতিরিক্ত উৎপাদন শুরু করেন। সভ্যতার বিকাশে মানুষের প্রয়োজনীয় সব পণ্যদ্রব্য উৎপাদন অসম্ভব হয়ে পড়ে। উদ্ভব হয় বিনিময়প্রথা। তার পর মুদ্রাব্যবস্থার উদ্ভবের ফলে বিলীন হয়ে যায় বিনিময়প্রথা।
কিন্তু শতবছর ধরে সেই বিনিময়প্রথায় মেলা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুণ্ডা গ্রামের কুলিকুণ্ডা (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সকাল থেকেই মেলায় আসতে শুরু করেন সাধারণ মানুষ।
বিনিময়ের পাশাপাশি বিক্রিও করেন তারা। আলু, মরিচ, আমের কুড়ি, ডাল দিয়ে নিয়ে যান শুঁটকি। এর মধ্যে আছে বোয়াল, গজার, শোল, বাইম, ছুরি, ...
