কচুরমুখির ভেতরে ইয়াবা পাচারের অভিনব কৌশল
চট্টগ্রামের হাটহাজারীতে আট বোনের ভয়ংকর সিন্ডিকেট। সবাই ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তারা ইয়াবা পাচারের সময় ছোট বাচ্চা সঙ্গে রাখতেন, যাতে কেউ সন্দেহ না করে। অভিনব কায়দায় একটি সিএনজিচালিত অটোরিকশায় সবজির আড়ালে কচুরমুখির ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করতো। তাদের পাচারের কৌশল মুভিকেও হার মানায়।
তবে এতকিছু করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেনি। ইয়াবা পাচারকালে তিন বোনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা ও মোবাইল ফোন এবং নগদ টাকাসহ নানান আলামত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা।
শুক্রবার রাতে গ্রেফতার তিন বোনকে হাটহাজারী মডেল থানায় থানায় হস্তান্তর করেছে র্যাব। এর আগে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
শুধু তিন বোনই নয়, র্যাব জানিয়েছে পরিবারের আট বোনই ইয়াবা কারবারের বড় একটি সিন্ডিকেট।
গ্রেফতার ইয়াবা কারবারিরা হলো- ফাতেমা ...
