কিছু মানুষ জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে: সোহান
এ মুহূর্তে সিনেপাড়ার গুঞ্জন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিতর্কের জেরে জায়েদ খানকে বয়কট করা হয়েছে।
১৮টি সংগঠনের কয়েকজনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, বুধবার রাতে নাকি এ নায়ককে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি গোপন রয়েছে এখন।
কিন্তু খবরটি গুজব বলে উল্লেখ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান।
এমন মিথ্যা খবর ছড়ানোতে ক্ষোভ জানিয়ে বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন এ পরিচালক। কিছু মানুষ ঝামেলা বাধাতে জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক।
সোহানুর রহমান সোহান বলেছেন, ‘জায়েদ খানকে বয়কটসংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের। বিভিন্ন মহল থেকে এ নিয়ে নানা বক্তব্য ভেসে আসছে, যার ভিত্তি নেই। আমাদের ১৮ সংগঠন...
