কোহলি নিজেকে ‘সাধারণ খেলোয়াড়’ মনে করুক: শোয়েব আখতার
সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএলে ৫ ম্যাচে ব্যাট হাতে নেমে মাত্র ১০৭ রান করেছেন এই তারকা ব্যাটার।
ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলিকে রানে ফিরতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার শোয়েব আখতার বলেছেন, আইপিএল পারফরম্যান্সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে পারফর্ম করতে না পারলে যে কাউকেই বাদ দিতে হতে পারে। বিরাট কোহলি একজন ভালোমানের ব্যাটসম্যান। আমি চাই সে শুধু একবারে একটা জিনিসের দিকেই ফোকাস করুক।
একটি মিডিয়া আউটলেটের সাথে আলাপকালে তিনি বলেন, কোহলি যদি নিজেকে একজন সাধারণ খেলোয়াড় মনে করেন তাহলে তার জন্য পারফর্ম করা সহজ হবে। তখন চাপ মুক্ত থেকে নিজের সেরাটা উজাড় করে দিতে পারবে। তার পারফরম্যান্স নিম্নমুখী হওয়ায় লোকেরা ইতোমধ্যে তার দিকে আঙুল তুলতে শুরু করেছে...
