‘ক্ষুধার্ত আফ্রিকানরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভুক্তভোগী’
আফ্রিকার দেশগুলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নিরীহ শিকার, তাদের যন্ত্রণা লাঘবে সহায়তা প্রয়োজন। এক বৈঠকে আফ্রিকান ইউনিয়নের প্রধান ম্যাকি স্যাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা বলেছেন। খবর বিবিসির।
সোচিতে বৈঠকের পর ম্যাকি বলেন, রুশ নেতা খাদ্যশস্য ও সার রপ্তানি সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে ইউক্রেনের বন্দরগুলো থেকে শস্য রপ্তানিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। আফ্রিকা ইউক্রেন ও রাশিয়া থেকে ৪০ শতাংশের বেশি গম আমদানি করত।
কিন্তু সংঘাত শুরু হওয়ার পর থেকে কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ অবস্থায় রয়েছে। কিয়েভ ও তার মিত্ররা মস্কো বিরুদ্ধে বন্দর অবরুদ্ধ করার অভিযোগ এনেছে।
জেনেভায় জাতিসংঘের সংকট বিষয় সমন্বয়ক আমিন আওয়াদ বলেন, এসব বন্দর খোলা না গেলে দুর্ভিক্ষ দেখা দেবে। শস্যের ঘাটতির কারণে এক দশমিক ৪ বিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হ...
