খালিয়াজুরীতে সেতুর ওপর নির্মিত সেই ঘর অপসারণ
নেত্রকোনার খালিয়াজুরী হাওরাঞ্চলের চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে সেতুর ওপর তৈরি ঘরটি অপসারণ করা হয়েছে। ছয় বছর আগে নির্মাণ করা সেতুতে এপ্রোচ সড়ক না থাকায় নির্মাণের পর থেকে সেতু দিয়ে কোনো যানবহন চলাচল করেনি, এমনকি হেঁটে পার হতে পারেনি কেউ।
এ নিয়ে গত ৭ মে ‘সেতুর ওপর বসতঘর’ শিরোনামে যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের নির্দেশে সোমবার বিকালে ঘরটি সরিয়ে নেয় ফিশারীর লোকজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় বাসিন্দারা জানায়, খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজার থেকে ফরিদপুর হয়ে জগন্নাথপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার মাটির ডুবো সড়ক রয়েছে। গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে শুকনা মৌসুমে প্রতিদিন লেপসিয়া, ফতুয়া, ফরিদপুর, রাশিদপুর, চাকুয়া, জগন্নাথপুরসহ আশপাশের অন্তত ১২টি গ্রামের প্রায় আট হাজার মানুষ চলাচল করে।
গত...
