Saturday, May 30

Tag: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

এক্সক্লুসিভ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। গণঅনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন। এদিন সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে আশেপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে যানজট। রাজধানীর মতো দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও অনশন কমর্সূচি পালিত হচ্ছে যুগান্তরকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। এর আগে গত বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব। ...