চট্টগ্রামের অগ্নিকাণ্ডে সেনাবাহিনী মোতায়েন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে সেনাবাহিনী ১০০ থেকে ১৫০ সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন।
তিনি বলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাই আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য সেখানে সেনাবাহিনীর ১০০-১৫০ সদস্য মোতায়েন করা হচ্ছে।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁয়েছে। আহতদের চিকিৎসা দিতে ও জীবন বাঁচাতে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
আহতদের চাপ সামাল দেওয়ার জন্য চট্টগ্রামের সব চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
জানা গেছে, চট্টগ্রামের সব চিকিৎসক...
