ছাত্রদলের সমাবেশে পুলিশের বাধা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে ছাত্রদলের সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১১টায় জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত মিছিল-সমাবেশে পুলিশ বাধা দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম লিডার হাফিজুর রহমান হাফিজ।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবির, সহ-সভাপতি জসিম উদ্দিন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠু ও সাধারণ সম্পাদক কামরুল আহসান, সিনিয়র সহ-সভাপতি তারেক আল এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, কোতয়ালী ছাত্রদলের সভাপতি সবুজ অকন, জাহিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক...
