Friday, April 17

Tag: জাবিতে সশরীরে ক্লাস বন্ধ

করোনায়  আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জাবিতে সশরীরে ক্লাস বন্ধ

করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জাবিতে সশরীরে ক্লাস বন্ধ

পড়ালেখা
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী সব ধরনের ক্লাস অনুষ্ঠিত হবে অনলাইনে। তবে নির্দেশনা মেনে চলতি পরীক্ষাসমূহ চালমান থাকবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। রেজিস্ট্রার বলেন, রোববার থেকে সব ধরনের ক্লাস চলবে অনলাইনে। তবে চালু থাকবে প্রশাসনিক দপ্তরসমূহ। এছাড়া আবাসিক হলগুলো বন্ধ হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে হলগুলোতে বড় পরিসরে আইসোলেশনের ব্যবস্থা রাখার কথা আলোচনায় এসেছে। তিনি আরও বলেন, স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অব্যহত থাকবে। প্রয়ো...