জৈব সুরক্ষা বলয় ভেঙে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি চারবার শিরোপা জেতার রেকর্ড মাশরাফি বিন মুর্তজার। ইমরুল কায়েসের সামনে আজ দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ।
তবে সেটি কি হতে দেবেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান? ৩৩ ম্যাচের পর আজ সে উত্তর জানা যাবে। আজ ফাইনালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে বরিশাল ও কুমিল্লা।
এ নিয়ে যখন দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে উন্মাদনা চলছে, তখন নিয়মের তোয়াক্কা না করে শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাকিব।
ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের অফিসিয়াল ফটোসেশন আর প্রেস কনফারেন্সে হাজির হননি বরিশালের অধিনায়ক।
কনফারেন্সে পাঠানো হয় দলের উইকেটকিপার নুরুল হাসান সোহানকে। সেই সময় জানা গিয়েছিল, পেটের পীড়ায় ভুগছেন সাকিব। তাই প্রেস কনফারেন্সে সহঅধিনায়ককে পাঠিয়েছে বরিশাল কর্তৃপক্ষ।
কিন্তু সো...
