ট্রাম্পের বাড়ি থেকে জব্দ হলো যেসব গোপন ও স্পর্শকাতর নথি
সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সর্বোচ্চ গোপনীয় নথিপত্র জব্দ করেছে বলে জানা যাচ্ছে। এফবিআই এজেন্টরা ১১ সেট নথিপত্র সরিয়ে নিয়েছেন, যেগুলোর মধ্যে কিছু নথি 'টিএস/এসসিআই' বলে চিহ্নিত করা।
এর অর্থ হলো এসব দলিলপত্রে এমন সব তথ্য আছে, যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য নজিরবিহীন গুরুতর ক্ষতির কারণ হতে পারে। খবর বিবিসির।
এ বিষয় ট্রাম্প বলেছেন, এসব নথি গোপনীয় বলে যে তকমা ছিল তা তুলে নেওয়া হয়েছিল। এই প্রথম আমেরিকার কোনো সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অপরাধ তদন্তে অভিযান চালানো হয়েছে। তার বাড়ি থেকে যেসব নথিপত্র জব্দ করা হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার বিকালে।
এর আগে একজন বিচারক সাত পৃষ্ঠার একটি নথি প্রকাশ করেন, যার মধ্যে ছিল ফ্লোরিডার পাম বিচে মি. ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে তল্লাশি চালানোর জন্য একট...
