ট্রেন থেকে পড়ে আহত শিশুর পরিবারের সন্ধান মেলেনি
নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে পড়ে আহত শিশুর পরিবারের সন্ধান সাত দিনেও মেলেনি। তার বয়স আনুমানিক ১২ বছর। পাঞ্জাবি ও লুঙ্গি পরা শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গত বুধবার বিকাল পৌনে ৪টায় ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন রাণীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে ওই শিশু স্টেশন এলাকায় পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুটির মাথার ৩-৪ জায়গায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবির নামে এক ব্যক্তি জানান, শিশুটি তার নাম-পরিচয় সঠিকভাবে বলতে পারছে না। প্রথমে তার নাম মুসল্লি, বাবা গিয়াস উদ্দিন ও বাড়ির ঠিকানা কাঁঠালবাড়ি বললেও আর কিছু বলতে পারেনি। তার দেওয়া ঠিকানায় গিয়ে তার পরিবারকে খঁজে...
