ড্রেনে ফেলে পেটানো হলো ছাত্রদলের দুই নেতাকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের কাছে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের ৪০ নেতাকর্মী আহত হন বলে দাবি সংগঠনটির নেতাদের। আহতদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতারাও রয়েছেন।
হামলা ও ধাওয়ার একপর্যায়ে শহীদুল্লাহ হলের ড্রেনে ফেলে ছাত্রদলের দুই নেতাকে পেটাতে দেখা গেছে। ছাত্রলীগের শহীদুল্লাহ হলের কর্মীরা এতে অংশ নেন বলে ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এমনকি হাসপাতালে নেওয়ার পথে আহত ওই দুজনের একজনকে রিকশা থেকে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে।
গুরুতর আহত ওই দুই ছাত্রদল নেতা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন— বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস ছাত্রদল নেতা আল আমিন বাবলু এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি মিনহাজুল আবেদীন নান্নু।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘ...
