তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ
vদ্বীপ জেলা ভোলার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এখানে ফেরি সার্ভিস চালু হলে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও লক্ষ্মীপুর জেলার মানুষের দুর্ভোগ কমবে। পাশাপাশি অর্থনৈতিক প্রসারতার দ্বার উন্মোচিত হবে।
বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাণিজ্যিক নগরী হিসেবে দক্ষিণাঞ্চলে পরিচিত। প্রতি সোমবার কালাইয়া বন্দরে নোয়াখালী ও ভোলার ব্যবসায়ীরা গরু মহিষসহ নানা পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করতে আসেন। আর এ জন্য তাদেরকে নৌকা বা ট্রলার নিয়ে আসতে হয়।
ফলে বাউফলের তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালু হলে দ্বীপ জেলা ভোলার সঙ্গে পটুয়াখালী ও বরগুনার সড়ক যোগাযোগ সহজতর হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা, পটুয়াখালী ও বরগুনার অভ্যন্তরীণ যোগাযোগের জন্য তেঁতুলিয়া নদী পারাপারের ক্ষেত্রে নৌযোগাযোগ একমাত্র ভরসা। প্রতিদিন হাজার হাজার মানুষ ফিটনেসবিহ...
