দাফনের প্রস্তুতির সময় দেখা গেল গৃহবধূর গলায় দাগ , স্বামী আটক
পঞ্চগড় সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ শেফালী খাতুনের (৩০) স্বামী আলমগীর হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ শেফালী খাতুন সদর উপজেলার অমখানা ইউনিয়নের মৃত আব্দুল হামিদের মেয়ে। আটক আলমগীর হোসেন প্রধানপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোরে গৃহবধূ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং মৃত্যুর বিষয়টি এলাকাসহ আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে। অন্যদিকে নিহত গৃহবধূর মরদেহ দাফনের জন্য কবর খোঁড়াও শেষ হয়। দুপুরে মরদেহ গোসল করার সময় গলায় দাগ দেখতে পেলে গৃহবধূর স্বজনদের কাছে বিষয়টি সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার স্বামী আলমগীরকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধ কর...
