দীর্ঘদিন ভুগতে হবে চোখ ক্ষতিগ্রস্তদের
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণে আহতদের মধ্যে যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দীর্ঘ সময় ভুগতে হবে। তাদের চোখে তিন ধরনের ইনজুরি হয়েছে। প্রথমত, চোখে কেমিক্যাল পড়েছে। এতে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। দ্বিতীয়ত, চোখে কেমিক্যালের আঘাত লেগেছে। তৃতীয়ত, আঘাতের ফলে চোখের অবকাঠামো ক্ষতি হয়েছে। ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন, আঘাতের কারণে কারও কর্নিয়া, রেটিনা অথবা অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে।
আহত ৬৩ জনের চোখ দেখে এ তথ্য জানান তিনি। তার নেতৃত্বে মঙ্গলবার ঢাকা থেকে একটি চক্ষু বিশেষজ্ঞ দল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পরিদর্শনে আসেন। এ সময় চোখ ক্ষতিগ্রস্ত হওয়াদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানান বিশেষজ্ঞরা। তাদের ঢাকায় স্থানান্তরের কথা রয়েছে। একজন চিরতরে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত হবেন-এমন আশঙ্কার কথাও জানিয়েছেন তারা।
চোখ ক্...
