দুই আসামির কাছ থেকে টাকা আদায়ে পেটাল পুলিশ
ভৈরবে মাদকের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার দুই আসামির কাছ থেকে এক লাখ টাকা আদায়ের জন্য পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ বেদম পিটিয়েছেন। তবে কায়সার আহমেদ পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেফতার দুই আসামি হলো রশিদ ও তৌহিদুল ইসলাম।
রশিদ পুলিশের সোর্স হিসেবে ভৈরবে পরিচিত। তার বাবার নাম মৃত আ. হেকিম ও বাসা বাসস্ট্যান্ডের নিকটে কমলপুর এলাকায়। অপর আসামি তৌহিদুল ইসলামকে একইভাবে টাকা আদায়ের জন্য এক সঙ্গে পেটানো হয়।
জানা গেছে, কিশোরগঞ্জের র্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে ১০ কেজি গাঁজাসহ ওই দুই আসামিকে শহরের নিউটাউন এলাকা থেকে আটক করে। এদিন সন্ধ্যার পর র্যাবের নায়েব সুবেদার বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেন। মামলা করার সময় গাঁজাসহ দুজনকে পুলিশে হস্তান্তর করা হয়। এ মামলার তদন্ত দেওয়া হয় পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদকে। রাতে মামলার তদন্তভার নেওয়ার পর গভীর রাতে দুই আস...
