Saturday, April 18

Tag: নিহত ২

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একে একে ৩ বাসের ধাক্কা, নিহত ২

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একে একে ৩ বাসের ধাক্কা, নিহত ২

বাংলাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একে একে ৩টি বাসের ধাক্কা লাগে। এ সময় বাসের নিচে চাপা পরে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। রোববার দুপুর ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে বাসে যাত্রী তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। কিছু সময় বাস চলাচল বন্ধ থাকায় প্রায় ৩ কিলোমিটার যানজট হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন, তানিয়া আক্তার (২৫), সুমাইয়া (১৮), আক্তার হোসেন (৩৩), তনয় বরাল (২৩), ফেরদৌসি আক্তার (৫০), হেনারা বেগম (৬১), শিরীন সুলতানা (৩৮), মনির হোসেন (৪০), নজরুল ইসলাম (৬০), হাসানা (৩৩), গোলাম কবীর (৪৫)। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাসে ওঠার জন্য কেয়টখালি এলাকায় এক্সপ্রেসের পাশে অপেক্ষায় ছিলেন নিহত ওই দুজন। এ সময় ঢাকামুখী একটি বাস তাদের ওঠানোর ...
নরওয়েতে সমকামীদের বারে গুলি, নিহত ২

নরওয়েতে সমকামীদের বারে গুলি, নিহত ২

আন্তর্জাতিক
নরওয়েতে সমকামীদের নাইটক্লাবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত এবং এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। রাজধানী অসলোতে শনিবার লন্ডন পাব নামে সমকামীদের ওই পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর সিএনএনের। এখান থেকে গে এবং লেসবিয়ানরা একটি প্যারেডে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, তিনি একজন লোককে ব্যাগ হাতে আসতে দেখেছেন। লোকটি সমকামী বারটির সামনে এসেই ব্যাগ থেকে একটি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। পুলিশ হামলাকারীকে ধাওয়া করে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আটক হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্দুক হামলায় তিন পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।...
রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

বাংলাদেশ
নরসিংদীর রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা পিকআপের যাত্রী ছিলেন। নিহতরা হলেন- সুজাত ও আনিস। স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী পিকআপ। পিকআপটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যায়। আরও জানা যায়, পিকআপে চালকসহ ছয়জন যাত্রী ছিল। এই রেলক্রসিংটিতে কোনো গেটম্যান থাকে না। রায়...
কিয়েভে আগুন নেভানোর সময় ফের রাশিয়ার হামলা, নিহত ২

কিয়েভে আগুন নেভানোর সময় ফের রাশিয়ার হামলা, নিহত ২

আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় সৃষ্ট আগুন নেভানোর সময় আবারও আক্রমণ হয়েছে। রুশ বাহিনীর এ হামলায় ইউক্রেনে দমকলকর্মীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভ শহরে এই ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খারকিভ শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে শহরের একটি শপিং সেন্টারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ শুরু করলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ওই দমকলকর্মী নিহত হন। অবশ্য প্রাণ হারানো ওই কর্মীর নাম প্রকাশ করা হয়নি। অবশ্য হামলার পর তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় পূর্ব ইউরোপের এই দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, অগ্নিনির্বাপনের সময় শত্রুরা আবারও হামলা করেছে। এতে দু’জন দমকলকর্মী মারাত্মক আহত হয়েছেন। পরে একজন হাসপাতালে মারা...
মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম সুমাত্রায় একই সময় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এই ভূমিকম্পে বহুলোক আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ভূ-কম্পন অনুভূত হয়। ভারতের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বিষয়টি। খবর এনডিটিভির। কুয়ালালামপুর থেকে ৩৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভূ-কম্পনটি হয়। এটির উৎপত্তিস্থলে গভীরতা ১০ কিলোমিটার ছিল বলে জানা গেছে।...