ন্যাটো ইউক্রেনকে কতদিন অস্ত্র সরবরাহ করবে জানালেন শলৎজ
ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে ন্যাটো শীর্ষ সম্মেলন। যুদ্ধের এই সংকটকালে কিয়েভকে অস্ত্র নিয়ে সহায়তা করে আসছে ন্যাটো। ইউক্রেনকে কতদিন অস্ত্র সরবরাহ করতে থাকবে সে ব্যাপারে মুখ খুলেছে মার্কিন নেতৃত্বাধীন এই জোট।
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ব্যাপারে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বুধবার মাদ্রিদে বলেন, যতদিন ইউক্রেনের দরকার হবে, ততদিনই ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে অব্যাহত রাখবে ন্যাটো।
ন্যাটো সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের শলৎ বলেন, এটা ভালো বিষয় যে কয়েকটি দেশ এখানে জড়ো হয়েছে। তবে আরও অনেক দেশ আছে যারা ইউক্রেনকে নিজেদের আত্মরক্ষার ব্যাপারে সাহায্য করতে পারে–সেটা হতে আর্থিক উপায়, মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে এবং ইউক্রেনের জরুরি প্রয়োজনে অস্ত্র সরবরাহ করার মাধ্যমেও।
এদিকে, ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের আবেদনে সমর্থন দিতে সম্মত হয়েছে তুরস্ক।
...
