ন্যাটো সম্মেলনে মুহূর্তেই বিক্রি হয়ে গেল রাশিয়ার যে ‘পণ্য
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের নতুন কৌশলগত ধারণায় রাশিয়াকে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হবে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতি ন্যাটো সম্মেলনে নিমেষে বিক্রি হয়ে গেল রাশিয়ান সালাদ! বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, আন্তর্জাতিক কর্মকর্তা ও সাংবাদিকরা মঙ্গলবার স্পেনের মাদ্রিদের শুরু হওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের ভেন্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের আগমনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সম্মেলন স্থলের রেস্টুরেন্টের মেন্যুতে উপরের দিকেই ‘রাশিয়ান সালাদের’ নাম দেখতে পেয়ে বিস্মিত হন তারা।
যখন ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের নতুন কৌশলগত ধারণায় রাশিয়াকে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত...
