পাকিস্তানের পর যে রেকর্ড গড়ল ভারত
কলকাতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার ৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজও জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। এর পাশাপাশি রোহিত শর্মার দল ১০০তম টি-টোয়েন্টি মাইলফলকেও নাম লিখিয়েছে।
বছরখানেক আগে পাকিস্তান এই মাইলফলকে নাম লিখিয়েছিল। তবে সময়ের হিসাবে দ্রুততম না হলেও ম্যাচের হিসাবে পাকিস্তানকে ভারত পার হয়ে গেছে।
গত বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে শততম টি-টোয়েন্টিতে জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল পাকিস্তান দল। সে মাইলফলকে পৌঁছাতে তাদের লেগেছিল ১৬৪ ম্যাচ। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ১৫৫তম।
তালিকার তিনে থাকা দক্ষিণ আফ্রিকা, ১৪৭ ম্যাচে ৮৬টি জয় পেয়েছে। সুতরাং তাদের পক্ষেও ভারতের রেকর্ড ভাঙা সম্ভব হবে না। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, তালিকায় পরে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পক্ষেও ভারতের রেকর্ড ভ...
