‘পাগল মন’এর এক মিনিটের পেছনে খরচ ৩ লাখ টাকা
দীর্ঘ দিন ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ের কাজ চলছে। এই সিনেমার একটি গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করা হয়েছে।
সিনেমার নায়ক জয় চৌধুরী গণমাধ্যমে জানান, এফডিসির ঝরনা শুটিং স্পটে দীর্ঘদিন কাজ না হওয়ার ফলে এটি অযত্নে পড়ে ছিল। আমাদের সিনেমায় ‘পাগল মন’ শিরোনামে একটি গান রয়েছে। সেটির এক মিনিটের দৃশ্য ধারণের জন্য নতুনভাবে সাজানো হয়েছে স্পটটি। সেখানে থাকা কৃত্রিম গাছগুলো রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কৃত্রিম ঘাসও লাগানো হয়েছে। ফলে রঙ্গিন আলোয় ঝলমঝ করছে চারপাশ। দেখতেও বেশ সুন্দর লাগছে।
জয় বলেন, মাত্র ১ মিনিটের দৃশ্যের জন্য এই সেটটি বানানো হয়েছে। সব মিলিয়ে এর পেছনে খরচ হয়েছে ৩ লাখ টাকা। এমন দৃশ্যে অপু দি আর আমি অভিনয় করেও শান্তি পেয়েছি। এফডিসিতে এর মধ্যে যারা আসবেন তারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আশা করি দর্শকেরও দৃশ্যটি ভালো লাগবে।
‘প্রেম প্রীতির ...
