পানের বরজ ঘেরাও করে ৪ ডাকাত গ্রেফতার
বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড কার্তুজ, ২টি বগিদা, ১টি চাইনজ কুড়ালসহ দেশীয় ধারাল অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলইকাঠি গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে কাটারো হাওলাদার (২৭), একই গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম রানা (৪৫), একই উপজেলার চরামুদ্দি গ্রামের শাহ্জাহান হাওলাদারের ছেলে মো. মিজান হাওলাদার ওরফে নিজাম হাওলাদার (৩৮), বরগুনা জেলার সদর থানার বড়ইতলা গ্রামের জব্বার শিকদারের ছেলে মো.বারেক শিকদার (৩৭)।
রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামে গুলাগুলির পর ধাওয়া করে ওই চার ডাকাতকে গ্রেফতার ও আগ্নে...
