বলে লাথি মেরে গ্যালারিতে, দেখলেন লালকার্ড
বলে লাথি মেরে লালকার্ড দেখলেন, হলেন বহিষ্কার। এমন সংবাদে অবাক হতে পারেন ফুটবলপ্রেমীরা। খেলোয়াড়রা তো বলে লাথি মারতেই মাঠে নামেন। তবে বহিষ্কার কেন?
না, খেলোয়াড় নন; বলে লাথি মেরে এ শাস্তি পেয়েছেন ইতালির শক্তিশালী দল রোমার কোচ জোসে মরিনহো।
রোমার এই কোচ ম্যাচ চলাকালীন এক পর্যায়ে মেজাজ হারান, ডাগআউটে বলে কিক মেরে গ্যালারিতে দর্শকদের মাঝে পাঠিয়ে দেন।
ঘটনাটি ঘটে শনিবার সেরিআয় রোমা ও হেল্লাস ভেরোনার ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে।
গোটা ম্যাচজুড়ে মরিনহোকে ক্ষ্যাপাটে দেখা গেছে। রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। পুরো ম্যাচেই রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার বাক-বিতণ্ডায় যুক্ত হন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ‘ফোন’ করার মতো ভঙ্গিও করেন তিনি।
শেষ বাঁশি বাজার আগে নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি। বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনহো। এত...
