Friday, June 26

Tag: বাজে হারের পর যা বললেন হতাশ তামিম

বাজে হারের পর যা বললেন হতাশ তামিম

বাজে হারের পর যা বললেন হতাশ তামিম

খেলা
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে রাখে বাংলাদেশ। সোমবার সিরিজের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হয় টাইগাররা। লক্ষ্য ছিল তাদের বিপক্ষে জয় তুলে নেওয়া ও আইসিসি ওয়ানডে সুপার লিগে নিজেদের পয়েন্ট আরও বাড়ানো। কিন্তু তা হয়নি। এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়ে ৪০.১ ওভার খেলে জয় তুলে নেয়। সিরিজ জয়ের পর শেষ ম্যাচ হারায় বেশ হতাশ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিম বলেন, আজকে অনেক হতাশ হয়েছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও এমন অবস্থানে ছিলাম। তাদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিততে পারিনি। তিনি আরও বলেন, আমরা মাঝে ভালো খেলেছিলাম। কিন্তু শেষ গিয়ে সেটি ধরে রাখতে পারিনি। আমি মনে করি লিটনও খারাপ সময়ে আউট হয়েছিল। সে খুব ভালো খেলছিল...