Friday, June 5

Tag: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজারসহ নিহত ২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ
নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া। তবে আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারি থেকে আসা শাহ পরাণ পরিবহণের একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল। এ সময় নেত্রকোনার বারহাট্টা থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ সময় আহত হয়েছেন ১০ জন। নেত্রকোনা সদর থানার এসআই জাহ...
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজারসহ নিহত ২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজারসহ নিহত ২

বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৬ আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগড়ি ও পিংড়ি এলাকার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নলছিটি উপজেলার দপদপিয়ার মৃত আব্দুল মজিদ খানের ছেলে ও বাসের সুপারভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান (৫৭), পটুয়াখালীর গলাচিপার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)। পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা আলহামদুলিল্লাহ নামে যাত্রীবাহী বাসটি পিরোজপুর যাচ্ছিল। এদিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পল্লী বিদ্যুতের শ্রমিক নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগড়ি ও পিংড়ি এলাকায় ওই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার নিহত হয়। এ সময় ১৭ জন আহত হন। আহতদের মধ্যে বরিশাল নেওয়ার পথে বাসের এক যাত্রী মারা যান। ...