বিয়ে ভাঙার সন্দেহে বউ-শাশুড়িকে পেটালেন মা-ছেলে!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ে ভাঙার সন্দেহে গৃহবধূ ও তার শাশুড়িকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে মা ও ছেলের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এমন অভিযোগ উঠেছে পশ্চিম পাড়া গ্রামের সুভাষ সরকারের স্ত্রী রঞ্জু সরকার (৩৫) ও তার ছেলে সুকান্ত সরকারের (১৭) বিরুদ্ধে।
আহতরা হলেন- একই গ্রামের জ্যোতির্ময় ব্যাপারীর মা মাধুরী বেপারী (৭০) ও তার স্ত্রী সুনীতি বেপারী (৪৫)। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।
মারধরের শিকার সুনীতি বেপারী বলেন, মার্চ মাসের প্রথমদিকে পশ্চিমপাড়া গ্রামের সুভাষ সরকারের ছেলে সুকান্ত সরকারের (১৭) বিয়ে ঠিক হয় কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের একটি মেয়ের সঙ্গে। কিন্তু সুকান্ত নিয়মিত মাদক (গাঁজা) সেবন করে গ্রাম থেকে জানতে পেরে মেয়েপক্ষ বিয়ে ভেঙে দেয়। আমার ছেলে সুমন বেপারী গোপালপুর কিশোর কিশো...
