বোনের মৃত্যু বদলে দিয়েছে পাকিস্তানি ওপেনারের জীবন
এশিয়া কাপে ফাইনালে শ্রীলংকার কাছে শিরোপা হাতছাড়ার জন্য পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন বিশ্লেষকরা।
মূলত: গোটা সিরিজেই পাকিস্তানি ব্যাটাররা ছিলেন ব্যর্থ। ব্যাট হাসেনি খোদ অধিনায়ক বাবর আজমের। এছাড়া টপঅর্ডারের ফখর জামান, মিডলঅর্ডারের খুশদিল, আসিফ আলিরাও নিজেদের নামের সুবিচার করতে পারেননি।
এ নিয়ে তুমুল সমালোচনার মধ্যে টি-টোয়োন্টি বিশ্বকাপ দলে নেওয়া হয়ে টপঅর্ডার বাটার শান মাসুদকে। টি-টোয়োন্টিতে এখনও অভিষেক ঘটেনি এ বাঁহাতি ব্যাটারের।
পাকিস্তানের জার্সিতে ২৫টি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলেছেন শান মাসুদ। তবে বিশ্বকাপের আগে আসন্ন ইংল্যান্ড সিরিজে তার টি-টোয়েন্টি অভিষেক হয়ে যেতে পারে। ৩২ বছর বয়সি এ ওপেনার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে।
টি-টোয়েন্টিতে অনভিজ্ঞ এ ব্যাটারের জন্য বিশ্বকাপ বড় একটি চাপ ও চ্যালেঞ্জ। কিন্তু চাপ অনুভব করছেন না শান মাসুদ। তিনি জানালেন, নিজের প্রিয় বো...
