ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৯৪
ব্রাজিলে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এতে বহু বাড়িঘরও ধ্বংস হয়েছে।
দক্ষিণ আমেরিকার এই দেশটির রিওডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে মঙ্গলবার থেকে শুরু হওয়া মুষলধারে বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।
এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে পেট্রোপলিস শহরে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিওডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টি আঘাত হানার ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি পানিতে ভেসে গেছে।
দেশটির কর্মকর্তারা বলছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।
স্থানীয় আবহাওয়া সংস্থা মেটসুলের তথ...
