ভাড়াটিয়া-বাড়িওয়ালা নিয়ে বাবলুর ‘ফাঁপরবাজি’
রায়হান রনির গল্প এবং চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলুর পরিচালনায় নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফাঁপরবাজি’।
এ নাটকে অভিনয় করেছেন আরফিন জুনায়েদ, জেবা জান্নাত,
সাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুণ আহমেদ, জয় আহমেদ, রতন রহমান, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো ও আরও অনেকেই।
পরিচালক আতিফ আসলাম বাবলু জানান, নাটকটি খুব শিগগিরই ‘আমার এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
এ নাটকে সেলিনা আন্টি নামের একটি চরিত্র দেখা যাবে যার সঙ্গে থাকে একদল অবিবাহিত মেয়ে। তাদের মধ্যে সর্বদা লেগে থাকে ঝগড়-বিবাদ! ফলে তাদের এই ঝগড়ায় দিশেহারা ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সবাই।
তাদের হাত থেকে সবাই মুক্তি পেতে চায়। ঠিক সেই মূহুর্তে একদল ব্যাচেলরও বাসা খুঁজতে খুঁজতে এসে পড়ে সেই বাড়িতে। এ যেন আগুনের মাঝে আরেকটু ঘি ঢেলে দেয়া হলো। একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে ছেলে ও মেয়েদের মুখোমুখি দেখা হয়ে যায়।...
