মাঙ্কিপক্স রোগী এক হাজার ছাড়িয়েছে: সিডিসি
বিশ্বের ২৯ দেশে এ পর্যন্ত মাঙ্কিপক্স ছড়িয়েছে। মাঙ্কিপক্সে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের বেশি। এমন পরিস্থিতিতে মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
মঙ্গলবার সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনবিসির।
প্রতিবেদনে বলা হয়, ঝুঁকি কম থাকলেও আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে আপাতত ঘনিষ্ঠতা না বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। মাঙ্কিপক্স থেকে বাঁচতে ভ্রমণকারীদের মাক্স ব্যবহারের পরামর্শ দিলেও পরে নির্দেশনাটি সরিয়ে নিয়েছে সিডিসি।
সিডিসির তথ্যমতে, সোমবার পর্যন্ত বিশ্বে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছেন এক হাজার ১৯ জনের। যুক্তরাজ্যে সর্বোচ্চ ৩০২ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। স্পেনে শনাক্ত হয়েছে ১৯৮ জন। এ ছাড়া পর্তুগালে ১৫৩ ও কানাডায় ৮০ জন শনাক্ত হয়েছে।
মাঙ্কিপক্সের উপসর্গগুলোর মধ্যে রয়েছে— জ্বর, মাথাব্যথা, পেশির ব্যথা, পিঠে ...
