যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু
যুক্তরাষ্ট্রে আবারো শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দ্রুত সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে- পুলিশ প্যাট্রিক লিওয়া নামে এক কৃষ্ণাঙ্গের মাথায় শ্বেতাঙ্গ পুলিশ অফিসার গুলি করছে। তবে সেই পুলিশের নাম এখনো প্রকাশ করা হয়নি।
গত ৪ এপ্রিল এ ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার প্যাট্রিকের উপর চেপে বসে আছেন। দুজনের ধ্বস্তাধস্তি হচ্ছে। তারপর পুলিশ অফিসার ২৬ বছর বয়সী প্যাট্রিকের মাথায় গুলি চালায়। এতে তার মৃত্যু হয়।
এরই প্রতিবাদে প্রচুর মানুষ রাস্তায় নামেন। আবার শোনা যায় সেই ধ্বনি, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। পুলিশ বিভাগের বাইরে তারা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ওই শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
জানা যায়, প্যাট্রিক গাড়ি চ...
