রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
কক্সবাজার টেকনাফ উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে দুটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড তাজা গুলি।
শুক্রবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলো, ওই ক্যাম্পের ‘সি’ ব্লকের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্র. হাফেজ শফিক (২৬), ‘ডি’ ব্লকের মো. কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও ‘বি’ ব্লকের মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ (৫১)।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম (পিপিএস)।
তিনি জানান, তিন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্প ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ‘সি’ ব্লকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর...
