শাকিব না পেয়ে সিয়াম পেলেন পুরস্কার, মুখ খুললেন রিয়াজ
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর এ নিয়ে সমালোচনা চলছে। বেশ কয়েকটি ক্যাটাগরি নিয়ে বিতর্কে মেতেছেন অনেকে।
শোবিজ অঙ্গন সংশ্লিষ্টরাও জড়িয়েছেন এ বিতর্কে।
এবার ‘বীর’ সিনেমার জন্য ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের নাম জমা পড়লেও পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ।
২০২০ সালের ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় সেরা অভিনেতার খেতাব পেয়েছেন সিয়াম।
এর পরই সোশ্যাল মিডিয়াসহ সিনেপাড়ার অভিযোগ— জুরি বোর্ডে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ছিলেন বলে শাকিব খানকে পুরস্কার না দিয়ে রিয়াজের স্নেহভাজন নায়ক সিয়ামকে দেওয়া হয়েছে।
এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন রিয়াজ। জানালেন, কে শীর্ষ নায়ক আর কে অজনপ্রিয় তার ভিত্তিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নির্বাচন হয় না।
গণমাধ্যমকে রিয়াজ বলেন, ‘স্পষ্ট করে বলছি— জুরি বোর্ড যে মার্কিং করে সেটি কোনো শীর্ষ নায়ক দেখে হয় না। অভিনয় দক্ষতা, পারফরম্যান্স এবং সিনেমা...
