সালমানকে বিয়ে করতে পাকিস্তান ছেড়ে ভারতে আসেন এ নায়িকা
এখন পর্যন্ত বিয়ে না করলেও বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমিকার সংখ্যা কম নয়। মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় তাদের মধ্যে অন্যতম।
সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম ছিল গভীর ও প্রকাশ্য। এর পরও একটি বিষয়ে ঐশ্বরিয়াকে হার মানতে হবে সালমানের আরেক সাবেক ‘প্রেমিকা’ সোমি আলির কাছে।
সালমানকে বিয়ে করতে নাকি পাকিস্তান ছেড়ে ভারতে পাড়ি জমান সোমি। পাকিস্তানের করাচিতে জন্ম সোমি আলির। তবে সপরিবারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন। সেখান থেকেই স্বদেশে না থেকে সোজা ভারতে চলে আসেন এ অভিনেত্রী।
বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের ‘মেয়নে পেয়ার কিয়া’ সিনেমা দেখার পর তার প্রেমে পড়ে যান সোমা আলি। ১৯৯১ সালে পাকিস্তানের এই সুন্দরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সালমান। টানা ৮ বছর প্রেম করেন তারা। প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন এ নায়িকা। তখন বয়স ছিল মাত্র ১৬ বছর।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে স...
