সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ায় স্বামী গ্রেফতার
নেশার টাকা না দেওয়ায় সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে পাষণ্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি নাম জহিরুল ইসলাম (৩৯)। তার বাবার নাম মৃত আলাউদ্দিন।
পুলিশ জানায়, হালিম নামে এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়া ছিলো তার স্ত্রীর। শবে বরাতে কোরআন শরীফ ছুয়ে তার স্ত্রী বলে আর কিছু করবে না ভালো হয়ে যাবে তার পরেও ভালো না হয়ে, পরকীয়া করে যায়। তাই পেট্রোল দিয়ে আগুন দেয় স্ত্রীর শরীরে। সেই আগুনের ফুলকি আসামির গায়েও লেগে জলসে যায়। পূর্বে তার স্ত্রীর বিয়ে হয়েছিল।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, আসামির শরীর আংশিক পোড়া সে চিকিৎসা না নিয়ে পালিয়ে ছিলো তাকে আমরা গ্রেফতার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠিয়েছি চিকিৎসার জন্য।
এর আগে সোমবার রাতে গ্রেফতারকৃত আসামি জহিরুল ইসলাম নারায়ণ...
