সেঞ্চুরির আশায় বাংলাদেশ, ৩ পরিবর্তন নিয়ে নামল আফগানিস্তান
প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন আফিফ-মিরাজ। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে আগেরদিন জয়ের মুকুট পরান তারা।
মাত্র ৪ রানের জন্য জুটির বিশ্বরেকর্ডটা গড়া হয়নি। তাতে কি! দল জেতানো জুটি গড়া যে বিশ্বরেকর্ডের চেয়েও অমূল্য।
এমন দুর্দান্ত জয়ের পরও আজ দ্বিতীয় ওয়ানডেতেও যে প্রশ্ন থাকছে। টপঅর্ডারের ব্যাটাররা কি আজকেও ব্যর্থ হবেন? তামিম, লিটন, সাকিব, মুশফিকের ব্যাট আজ কথা বলবে তো?
তাদের পারফর্ম করতেই হবে, ওয়ানডে ক্রিকেটে দেশের মাটিতে বাংলাদেশই যে সেরা, সেটা প্রমাণ করে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে চান কোচ রাসেল ডমিঙ্গো।
আজ জিতলেই সবার আগে বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের (সেঞ্চুরি) ঘরে প্রবেশ করবে টাইগাররা।
সেই লক্ষ্যে টসে জিতে ব্যাট হাতে নামলেন তামিম-লিটন। সিরিজ জেতার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার...
