স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা
দাম্পত্য কলহের জেরে শনিবার (২১ আগস্ট) স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় অমিত রাজের। এ ঘটনার পর তার বৃদ্ধ দাদী মনোয়ারা বেগম তাকে দুধ দিয়ে গোসল করিয়েছেন। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অমিত অভিরামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক।
অমিত জানান, দীর্ঘদিন প্রেমের পর তাদের বিয়ে হয়। ইতোমধ্যে একটি ছেলে সন্তানও জন্ম নিয়েছে তাদের। হঠাৎ তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে অন্য একটি ছেলের সঙ্গে। এরই সূত্র ধরে সে ওই ছেলের সঙ্গে গত তিন মাস আগে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছিল। কিছুদিন পর তার স্ত্রী ফিরে এসে তার পরিবারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। শনিবার ডিবি কার্যালয়ে বসে ৩ লাখ টাকার (দেনমোহর) বিনিময়ে তাদের মধ্য বিচ্ছেদ হয়। এরপর তার তিন বছরের ছেলে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে দুধ...
