স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর
পাঁচ বছর সম্পর্কের পর বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর কাঙ্ক্ষিত সুখবরও দিয়েছেন, সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। এ ছাড়া আগামী মাসেই মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’।
এর মধ্যে লাইভ অনুষ্ঠানে স্ত্রী আলিয়া ভাটের শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করায় ক্ষমা চাইলেন এ অভিনেতা। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও আড্ডায় যোগ দেন রণবীর-আলিয়া। সেখানেই কথার ফাঁকে অন্তঃসত্ত্বা আলিয়াকে ‘মোটা’ ইঙ্গিত করে একটি মন্তব্য করে ফেলেন রণবীর, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আলিয়াকে মোটা বলা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, সে প্রসঙ্গে কিছু বলতে চান কিনা? জবাবে রণবীর বলেন, ‘হ্যাঁ অবশ্যই! প্রথমেই এটি বলে দিই যে, আমি আমার বউকে ভালোবাসি, জীবনের সবটুকু দিয়ে। আর যেটি হয়েছে, আমি মজা করেই বলেছিলাম। যদিও তাতে কারও হাসি পায়...
