হাওড়ে ত্রাণ নিয়ে ট্রলার ডুবি, ৯৯৯-এ ফোন
নেত্রকোনার কলমাকান্দা থেকে ত্রাণভর্তি একটি ট্রলার ধর্মপাশা উপজেলায় বন্যার্ত লোকজনের মধ্যে বিতরণ করতে যাওয়ার সময় ডুবে যায়। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় সোনাডুবি হাওড়ে এ ঘটনা ঘটে।
পরে ট্রলারে থাকা সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম লাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। ফোন পেয়ে প্রায় এক ঘণ্টা পর সেখানে যান ফায়ার সার্ভিসের একটি দল। তবে সেসময়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ত্রাণসহ ট্রালারে থাকা লোকজনদের উদ্ধার করা হয়েছে।
ট্রলারে থাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম লাল বলেন, বুধবার সকালে গাড়ি করে টাঙ্গাইলের বড়চওনি বাজার থেকে ৬০০ প্যাকেট ত্রাণসহ তার নেতৃত্বে ১২ জনের একটি স্বেচ্ছাসেবী দল কলমাকান্দার উদ্দেশে রওনা হয়। কলমাকান্দা এসে একটি ট্রলারে ত্রাণগুলো ভরে ধর্মপাশা উপজেলার বন্যার্ত লোকজনের উদ্দেশ্যে রওনা হয়। পথে নোয়াগাঁও স...
