হাসপাতালে টাকার জন্য রোগীর স্বজনকে মারধর
ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনদেরকে টাকার জন্য আটকে রেখে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় হাসপাতালে হট্টগোল সৃষ্টি হয়। হাসপাতালে সেবার জন্য আসা রোগীরা বিড়ম্বনার শিকার হন। বুধবার দুপুরে জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীকে দেখতে আসেন সুজা মিয়া ও তোফাজ্জল। হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অস্থায়ী কর্মচারী তাদেরকে কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে বাধা দেন এবং পরিদর্শন ফি দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তাদের হাসপাতালের ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেন। নিরাপত্তাকর্মীরা রোগীর স্বজনদের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
আহত সুজা মিয়া বলেন, হাসপাতালে রোগী দেখতে কার্ড লাগে অথবা টাকা দিতে হয় এটি জানা ছিল না। রোগী দেখতে এসে টাকার জন্য লাঞ্ছিত হলাম আমরা ...
