হিটলারের মতো একই ভুল করছেন পুতিন!
ইউক্রেনে রুশ অভিযানের নায্যতা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির কাছে সোভিয়েত ইউনিয়নের মহাকাব্যিক পরাজয়ের কথা তুলে ধরেন।
বার্লিনে নিজের বাঙ্কারে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছিলেন অ্যাডলফ হিটলার। ইউক্রেনের যুদ্ধের শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও একই পরিণতি হতে চলেছে কী না সেই প্রশ্ন উঠছে। ইউক্রেনে পুতিন হিটলারের করা ভুলগুলো পুনরাবৃত্তি করছে কী না, তা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে।
১৯৪৫ সালের ৩০ এপ্রিল। রুশ সেনারাই ঘিরে ফেলেছে হিটলারের গোপন ডেরা। শত্রুর হাতে তার ধরা পড়া প্রায় নিশ্চিত। সেই অপমানের হাত থেকে রেহাই পেতে আত্মহত্যা করেছিলেন হিটলার। সেই ঘটনার পর পেরিয়ে গেছে বহু বছর। ২০২২ সালের এপ্রিলে রাশিয়ার ইউক্রেন হামলার দ্বিতীয় মাসে পা রেখেছে। তবে এতো বছর পর এই সময়ে এসে পুত...
