হিলিতে কমতে পারে তাপমাত্রা
দিনাজপুরের হিলিতে কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে তুলছে। আকাশে মেঘ জমে আছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে তাপমাত্রা কমতে পারে।
বৃহস্পতিবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আগামী ২৪ ঘণ্টায় আবারও হিলিসহ দেশের কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এবার বৃষ্টির পরিমাণ খুবই কম এবং স্থানের সংখ্যাও কম হবে। বৃষ্টির পর রাতের তাপমাত্রা আরেক দফা হ্রাস পাওয়ার আভাস রয়েছে বলেও জানান তিনি।...
