‘২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ হবে’
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মহামারি এই কোভিডের মধ্যে সারাবিশ্বে পাঁচটি দেশের অর্থনীতির মধ্যে বাংলাদেশও একটি অর্থনীতির দেশ। আগামী ২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ হবে। করোনার মহামারির সময়ে সারাবিশ্ব যখন থেমে গিয়েছিল, তখনও বাংলাদেশ থেমে যায়নি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজার বেইজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, বিএনপি বাংলার মানুষকে হৃদয়ে ধারণ করে না। তারা বাংলার মানুষকে শোষণ করার জন্য রাজনীতি করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। বিশ্ববাসী উন্নয়নকাজের জন্য প্রধানমন্ত্রীকে সম্মান করে।
তিনি বলেন, বিএনপির কষ্ট হয়, কেন বাংলাদেশ শ...
