২৬ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল
করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ রুটের যাত্রীবাহী ট্রেন ৩টি আবারও চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, ২৯ মে ঢাকা থেকে কলকাতা ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। একই দিনে কলকাতা থেকে খুলনা ছেড়ে আসবে বন্ধন এক্সপ্রেস। আর ১ জুন নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।
বার্তা সংস্থা টিএনএনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে।
রেলওয়ে সূত্র জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক...
