Monday, July 6

Tag: ৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের ৪ দেশ

৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের ৪ দেশ

৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের ৪ দেশ

আন্তর্জাতিক
ইউক্রেনে আগ্রাসনের জেরে ইউরোপীয় ইউনিয়নের চার দেশ রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো হচ্ছে— আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও চেক রিপাবলিক। দেশগুলো মোট ৪৩ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্রাসেলসে রাশিয়ার দূতাবাস ও এন্টওয়ার্পে কনস্যুলেটের ২১ কর্মীকে বেলজিয়াম ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোপনে সক্রিয়’ গোয়েন্দা কর্মকর্তা সন্দেহে ১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে নিরাপত্তা সংক...