৯৯৯ এ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরগুনা সদর উপজেলায় জেরিন (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শুক্রবার দুপুরে বরগুনা পৌর এলাকার গ্রিন রোডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, জেরিন বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী জলিল মৃধার মেয়ে। তিনি ও তার মা বরগুনা পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গ্রিন রোড এলাকায় কাঠের তৈরি একটি বাড়িতে তারা ভাড়া থাকতেন।
সকালে দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান জেরিনের ঝুলন্ত লাশ। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যার সময় জেরিনের মোবাইলটি ফ্রিজের উপরে এমনভাবে রাখা ছিল তা দেখে আমাদের মনে হচ্ছে কাউকে ভিডিও কলে রেখে জেরিন আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে সঠি...
