অন্তঃসত্ত্বা মণি হত্যার লোমহর্ষক বর্ণনা দিল স্বামী
মণি আক্তার (২২)। দরিদ্র পরিবারে জন্ম নেয়া মণি আক্তারের পিতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা জোর কোম্পানি চা-বাগানে সামান্য বেতনে চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। প্রাপ্তবয়স্ক হয়ে দরিদ্র পিতার পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরাতে মণিও চা বাগানে দৈনিক মজুরিতে কাজ করতেন।
এর মধ্যে মোবাইল ফোনে মণি আক্তারের সঙ্গে সখ্যতা গড়ে উঠে মো. সুমন (৩৫) নামে এক যুবকের। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের। অতঃপর বিয়ে এবং মণি আক্তার আট মাসের অন্তঃসত্ত্বা হয়।
তবে বছর না ঘুরতেই গত বছরের ৩১ অক্টোবর আট মাসের অন্তঃসত্ত্বা মণি আক্তারকে যৌতুকের বলি হতে হয়। ওই রাতে তাকে (মণি) তার পাষণ্ড স্বামী সুমন উপজেলাধীন ভুজপুর থানাধীন কালিকুঞ্জ নামকস্থানে নির্মমভাবে হত্যা করতে মধ্যযুগীয় কায়দায় তার নির্যাতন চালায়।
এ ঘটনায় ভুজপুর থানায় মণির বড় ভাই মো. আব্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা করে। ওই মামলার সূত্র ধরে ঘটনার...
